হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা স্যান্ড্রা ও ম্যাথু
এ বছরের হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ম্যাথু ম্যাকনয়ি এবং স্যান্ড্রা বুলক।
‘গ্র্যাভিটি’ সিনেমায় চমৎকার পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন ৪৯ বছর বয়সী স্যান্ড্রা।
আর ২০১২ সালে মুক্তি পাওয়া কমেডি ড্রামা ফিল্ম ‘ম্যাজিক মাইক’-এ স্ট্রিপারের অভিনয় করে সেরা অভিনেতার খেতাব অর্জন করলেন ম্যাকনয়ি।
হলিউড রিপোর্টার জানিয়েছে, অনুষ্ঠান শুরুর আগে সাবেক প্রেমিক ম্যাকনয়ি এবং তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে স্যান্ড্রাকে।
এছাড়াও গায়ক কেনি ওয়েস্ট ‘ব্রেকআউট ডাইরেক্টর’ অ্যাওয়ার্ড তুলে দেন ‘টুয়েল্ভ ইয়ারস অফ স্লেভ’ খ্যাত পরিচালক স্টিভ ম্যাককুইনের হাতে।
লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার পান জুলিয়া রবার্টস। কমেডি ড্রামা ধাঁচের সিনেমা ‘অগাস্ট: অসাজ কাউন্টি’-এর জন্য পুরস্কারটি পান জুলিয়া।
অভিনেতা হ্যারিসন ফোর্ডকে দেওয়া হয় ‘হলিউড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। ‘প্রিজনারস’ সিনেমার জন্য পার্শ¦চরিত্রের সেরা অভিনেতার পুরস্কার পান জেক গিলেনহল। ‘ওশানস ইলেভেন’খ্যাত প্রযোজক জেরি ওয়েইনট্রাব পেয়েছেন ‘হলিউড লেজেন্ড’ অ্যাওয়ার্ড।
