নতুন সিনেমায় সাইফ-ক্যাটরিনা
অ্যাকশন থ্রিলার ‘রেইস’ সিনেমার পর পরিচালক কবির খানের নতুন চলচ্চিত্রে আবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দার জুটি সাইফ আলি খান এবং ক্যাটরিনা কাইফকে।
লেবাননের বৈরুত শহরে শুটিং হওয়ার কথা থাকলেও এতদিন দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে শুরু হয়নি সিনেমার কাজ। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা ঠা-া হওয়ায় শীঘ্রই কাজে নামার সিদ্ধান্ত নিয়েছেন কবির।
মিডডের খবর অনুযায়ী, সিনেমাটির সম্ভাব্য নাম হল ‘ড্যানিয়াল খান’। আর অক্টোবরের ২০ তারিখ থেকেই শুটিং শুরুর কথা ভাবছেন পরিচালক।
সিনেমাটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লেবাননের সাম্প্রতিক দাঙ্গার কারণে সিনেমার লোকেশন কোথায় হবে এ নিয়ে অনেক ভাবা হয়েছে। কিন্তু এরপরও কবির ওই এলাকাতেই শুটিং করতে চান।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন মিডডেকে জানিয়েছেন, শুটিং চলার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
কবির খানের আগের সিনেমাগুলোর মতো এখানেও সাইফকে দেখা যাবে একজন সিক্রেট এজেন্ট হিসেবে, আর তার প্রেমিকার ভূমিকায় থাকবেন ক্যাট।
সিনেমার কলাকুশলীরা এখনও লোকেশনে পৌঁছাননি। কিন্তু এক সূত্র জানিয়েছে, সবাই পৌঁছানোর আগেই নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করা হবে।
এদিকে বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন ক্যাট। নিউ ইয়র্ক থেকে সরাসরি বৈরুত যাবেন তিনি।
সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।
