২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে অ্যাংরি বার্ডস

জনপ্রিয় ভিডিও গেইম ‘অ্যাংরি বার্ডস’-এর চরিত্রগুলোর উপর ভিত্তি করে এবার তৈরি হচ্ছে অ্যানিমেশন সিনেমা। হলিউডি অ্যানিমেটর ফারগাল রেইলি এবং ক্লে কেটিস পরিকল্পনা করেছেন মুভিটির।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 02:54 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

এক প্রতিবেদনে হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘অ্যাংরি বার্ডস’-এর নির্মাতা ফিনিশ কোম্পানি ‘রোভিও এন্টারটেইনমেন্ট’ সম্প্রতি ঘোষণা দিয়েছে, জনপ্রিয় এই মোবাইল গেইমের উপর ভিত্তি করে নির্মিত হবে একটি থ্রিডি সিজি অ্যানিমেশন মুভি। ইতোমধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্ব পেয়েছে সনি পিকচার্স। সিনেমাটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০১৬ সালের ১ জুলাই।

অ্যানিমেটর ফারগাল রেইলি এবং ক্লে কেটিস নতুন এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসবেন। চিত্রনাট্যকার জন ভিট লিখবেন চিত্রনাট্য।

জন কোহেন এবং ক্যাথরিন ওয়াইন্ডার সিনেমাটি প্রযোজনা করবেন। তাদের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন ডেভিড মেইজেল।

এ বিষয়ে ‘রোভিও’ কোম্পানির নির্বাহী কর্মকর্তা মিখায়েল হেড বলেন, “ফারগাল রেইলি এবং ক্লে কেটিস আমাদের সঙ্গে এই সিনেমায় কাজ করবেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে একটি চমৎকার সিনেমা বানাতে পারব এবং ভক্তদের জন্য ‘অ্যাংরি বার্ডস’-এর একটি সুন্দর কাহিনি উপহার দিতে পারব।”