আবার রওনক-মৌসুমী
‘যে কথা বলিতে ব্যাকুল’ শিরোনামে খণ্ডনাটকে আবার জুটি বেঁধে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।
এর আগে একাধিক নাটকে জুটি বেঁধেছেন তারা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল।
নাটকটি প্রসঙ্গে রচিয়তা ও পরিচালক আসিফ ইকবাল জুয়েল গ্লিটজকে বলেন, “প্রথমবারের মতো রওনক ও মৌসুমীকে নিয়ে এই কাজটি করলাম। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।”
মৌসুমী হামিদ বলেন, “রওনক ভাই অনেক মেধাবী অভিনেতা। তার সঙ্গে এর আগেও কাজ করেছি। এ কাজটিও আমি বেশ এনজয় করেছি। ”
এই নাটকে রওনক হাসান ও মৌসুমী হামিদসহ অভিনয় করেছেন আরফান, শামসুল আলম, বকুল, শাহীন হুদা রুমি প্রমুখ।
নাটকটি খুব শীঘ্রই এস এ টিভিতে প্রচারিত হবে বলে জানান নির্মাতা আসিফ ইকবাল জুয়েল।
