২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফ. এ. সুমনের গানের ভিডিও

ঈদুল ফিতরে প্রকাশিত ফারুক আহমেদ সুমনের তৃতীয় একক অ্যালবাম ‘দরদীয়া’র ‘মন মুনিয়া’ গানের  মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। গানটিতে মডেল হয়েছেন সিব্বির ও অর্পিতা। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ্ এবং সুর করেছেন এফ. এ. সুমন নিজেই।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

সুমন গ্লিটজকে বলেন, “এখন দর্শকের রুচি অনেক বদলে গেছে। তারা গান শোনার পাশাপাশি এর চিত্রায়নও দেখতে চান। এখন ভিডিওগুলো অনায়াসেই বিভিন্ন মাধ্যমে দেখা যায়। দর্শক চাহিদার কথা বিবেচনা করেই ইতোমধ্যে জনপ্রিয় হওয়া গানটি শ্রোতাদের হাতে পৌঁছে দিতেই এই মিউজিক ভিডিও তৈরি করেছি।”

সুমন আরও বলেন, “এই ভিডিওর কাহিনি একেবারেই আলাদা। গতানুগতিক কোনো গানের মতো নয়। সুন্দর একটি গোছালো মিউজিক ভিডিও হয়েছে। আমার বিশ্বাস দর্শকদের গানটির মতোই মিউজিক ভিডিও ভালো লাগবে।”

তিনি জানিয়েছেন ৪ অক্টোবর থেকে গানটি বিভিন্ন সামাজিক মাধ্যম, ভিডিও সেয়ারিং ওয়েব সাইট ইউটিউব পাওয়া যাবে। বিভিন্ন টিভি চ্যানেলেও গানটির ভিডিও সম্প্রচার করা হবে।

এদিকে ঈদুল আজহাতে সাজুর একক অ্যালবাম ‘অটোগ্রাফ ফটোগ্রাফ’, সুমন ফারুকের ‘ভালোবাসোরে রঙিন’ এর ফিচারিং করছেন এফ এ সুমন। মাসুদ আহমেদের ব্যবস্থাপনায় মিশ্র অ্যালবামে চারটি গানের সুর ও কম্পোজিশন করার পাশাপাশি ‘দিশেহারা’ শিরোনামের গানে কণ্ঠও দিয়েছেন তিনি।