২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খানরাই আসল সুপারস্টার: রণবীর

রণবীর কাপুর মনে করেন খানদের সঙ্গে কখনও টক্কর দিতে পারবেন না তিনি। রণবীরের মতে বলিউডে খানরাই আসল সুপারস্টার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 04:51 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে সুনাম অর্জন করেছেন ‘রকস্টার’ খ্যাত ওই অভিনেতা। তরুণ দর্শকদের কাছে নিজের ‘চকোলেট বয় ইমেজ’-এর জন্যও দারুণ জনপ্রিয় তিনি। তবে রণবীরের মতে বলিউডের সেরা হলেন শাহরুখ খান, সালমান খান এবং আমির খান।

২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘বেশরম’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর। তিনি বলেন, “আমি কখনও খানদের প্রতিদ্ব›দ্বী হতে চাই না। কারণ আমি জানি তাদের সঙ্গে পেরে উঠব না। খানরাই আসল সুপারস্টার।”

অভিনব কশ্যপ পরিচালিত ‘বেশরম’ সিনেমায় ফ্যাশনপ্রেমী রসিক একটি ছেলের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। সিনেমাটিতে রণবীরের বাবা ঋষি কাপুর এবং মা নিতুও অভিনয় করেছেন।

অনুরাগ কশ্যপ পরিচালিত ‘জাগ্গা জাসুস’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রণবীর। সিনেমাতে রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন তার বাস্তব জীবনের প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ২০১৪ সালে অনুরাগের ‘বম্বে ভেলভেট’ সিনেমাতেও অভিনয় করবেন রণবীর।

অন্যদিকে অনুরাগ বসুর পরিচালনায় কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করবেন রণবীর। তবে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনার কারণে সিনেমাটির কাজ কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।