২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তের জন্য শাহরুখ

শাহরুখ খান সম্প্রতি লন্ডনে একটি বিয়েতে গিয়ে তার সুইস ভক্ত ক্যারোলিনের সঙ্গে দেখা করেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 04:43 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

২০০৫ সালে ক্যারোলিন তার দৃষ্টিশক্তি হারান। কিন্তু শাহরুখের সঙ্গে তার দেখা করার ইচ্ছা এতটুকু কমেনি।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, এর আগেও শাহরুখ তার ভক্তদের সঙ্গে দেখা করে সময় কাটিয়েছেন। ভক্তদের সঙ্গে ছবি তোলার ব্যাপারেও অনিহা দেখাননি কখনও। ভিডিও নিউজ ম্যাগাজিন লেহরিন জানায়, সম্প্রতি শাহরুখ তার একজন দৃষ্টিশক্তিহীন ভক্তের সঙ্গে সাক্ষাৎ করে তার ৮ বছরের ইচ্ছেপূরণ করেছেন।

শাহরুখ বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে তার সুইস ভক্ত ক্যারোলিনের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর তার সঙ্গে ছবিও তোলেন তিনি। ২০০৫ সালে দৃষ্টিশক্তি হারানোর পর দীর্ঘ ৮ বছর ধরে ক্যারোলিন তার প্রিয় বলিউডি অভিনেতার সঙ্গে একবারের জন্য হলেও দেখা করার ইচ্ছা পোষণ করতেন।