সুস্থতার পথে দিলীপ কুমার
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সেরে উঠতে এখনও তার প্রচুর বিশ্রাম প্রয়োজন, এমনটাই জানিয়েছেন তার স্ত্রী সায়রা বানু।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকের পর দিলীপ কুমারকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সম্প্রতি তার স্ত্রী সায়রা বানু বলেন, “তিনি এখন অনেকটা সুস্থ, তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আজ (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি ঘুম থেকে ওঠেন এবং চা খান। তার এখন অনেক বিশ্রাম দরকার। আমি তার ভক্ত এবং শুভাকাক্সিখদের ধন্যবাদ জানাই তাদের ভালোবাসা এবং সহায়তার জন্য।”
দিলীপ কুমার ১৯২২ সালে পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। প্রায় ৬ দশকের অভিনয় জীবনে ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘কার্মা’, ‘রাম আউর শ্যাম’ ইত্যাদি।
