২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে মল্লিকার শুভেচ্ছা

গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতের আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদির ৬৫তম জন্মদিনে তাকে গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মল্লিকা এখন ব্যস্ত আছেন টিভি রিয়েলিটি শো ‘দ্য ব্যাচেলরেট : মেরি খেয়ালোকি মালিকা’ নিয়ে। শোটির শুরুতেই তিনি জানান, ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যাচেলরকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান। আর এরপরই তিনি ‘হ্যাপি বার্থডে নরেন্দ্রজি’ গান গেয়ে শোনান মোদিকে উদ্দেশ্য করে।

এদিকে, মল্লিকার শুভেচ্ছার ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র বলেন, “জন্মদিনে এমন অসাধারণ শুভেচ্ছা পাওয়ার পর আমার মনে হয়, এবার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।”

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ১৯৬২ সালে কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো জন এফ কেনেডির ৪৫তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে গান গেয়েছিলেন। আর সে বিষয়টিকে এবার অনুকরণ করলেন মল্লিকা। মল্লিকার গানের ভিডিওটি ইউটিউবে বেশ দ্রুতই ছড়িয়ে পড়ছে।