অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র
৮৬তম অস্কার আসরে বিদেশি ভাষা বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ (বিএফএফসি)।
বিদেশি ভাষা বিভাগে প্রতিযোগিতায় মনোনয়নের জন্য বাংলাদেশি সিনেমা বাছাইয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করেছে বিএফএফসি।
অস্কারে অংশগ্রহণেচ্ছুদের চলচ্চিত্র ১৮ সেপ্টেম্বরের মধ্যে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যোগ্যতা রাখে ১ অক্টোবর ২০১২ থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ও ধারাবাহিকভাবে সাতদিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যে কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।
৮৬তম অস্কার বাংলাদেশ কমিটি কোঅর্ডিনেট করছেন বিএফএফসির পক্ষে রবিন শামস।
