পরিচালনায় মমোয়া
অ্যালকোহলে আসক্ত সাবেক বক্সিং খেলোয়াড় কেইন মালুর জীবনীভিত্তিক নতুন সিনেমা ‘কেইন’ নির্মাণ করতে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসছেন অভিনেতা জেসন মমোয়া।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা এবং এতে অভিনয়ও করবেন ‘গেইম অফ থ্রোনস’-খ্যাত এই অভিনেতা।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, সিনেমাটির শুটিং হবে মিশিগানের ডেট্রয়েট শহরে। এই শহরটি স¤প্রতি দেউলিয়া ঘোষিত হয়েছে।
মমোয়া বলেন, “আমি মন থেকে সবসময়ই চাইতাম একটি অ্যাকশন মুভি তৈরি করতে, যে সিনেমাটির শুটিং হবে ডেট্রয়েটে। এই শহরটি আমেরিকার আভিজাত্য এবং ঐতিহ্যর প্রতিনিধিত্ব করে।”
তিনি আরও বলেন, “সিনেমাটির কাহিনি হবে কেইন মালুর জীবনের ঘটনা নিয়ে। তিনি এমন একজন মানুষ যিনি ভেঙে পড়েছেন, কিন্তু হেরে যাননি। কেইন হলেন এমন একজন যিনি শূন্য থেকে সবকিছু নতুন করে শুরু করেছেন।”
