২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজেশ খান্নার শেষ সিনেমা ‘রিয়াসাত’

ভারতের ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ থেকে এবার ছাড়পত্র পেল রাজেশ খান্না অভিনীত শেষ সিনেমা ‘রিয়াসাত’। সিনেমাটি তার ৭১তম জন্মবার্ষিকীতে মুক্তি দেওয়া হবে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ‘প্যারেন্টাল গাইডেন্স’ অর্থাৎ ‘ইউ/এ’ রেটিংয়ে ছাড়পত্র পাওয়া ওই সিনেমা ২০১২ সালে রাজেশের ৭০তম জন্মদিনে মুক্তি দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে এটি পিছিয়ে তার মৃত্যুবার্ষিকী, অর্থাৎ চলতি বছরের ১৮ জুলাইয়ে মুক্তি দেওয়ার কথা বলা হয়। কিন্তু সিনেমাটি তখনও মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে ডিসেম্বরের ২৯ তারিখে রাজেশের ৭১তম জন্মদিনে এটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক অশোক ত্যাগী।

অশোক সাংবাদিকদের বলেন, “রাজেশ খান্না ভারতের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। আর তাই তার মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়া সঠিক সিদ্ধান্ত হত না। সিনেমাটি এবার মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত, সেইসঙ্গে এটি সেন্সরবোর্ডের ছাড়পত্রও পেয়েছে।”

অশোক আরও বলেন, “আমরা বিভিন্ন পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি যেন বলিউডের সবাই আমাদের সমর্থন করার জন্য সেদিন উপস্থিত থাকেন এবং সিনেমাটির পক্ষে প্রচারণা চালান।”

তবে অশোক মনে করেন, সিনেমাটি রাজেশের জন্মদিনের দুদিন আগে, অর্থাৎ ডিসেম্বরের ২৭ তারিখে মুক্তি দেওয়া সঠিক কাজ হবে।

‘রিয়াসাত’ সিনেমাতে রাজেশের সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরি কুলকারনি, আরিয়ান বৈদ্য, আরিয়ামান রামসে এবং রাজা মুরাদ।

হিন্দি সিনেমার প্রথম ‘সুপারস্টার’ রাজেশ খান্না দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১২ সালে মৃত্যুবরণ করেন। ‘কাটি পাতাং’, ‘আরাধনা’, ‘অমর প্রেম’, ‘দো রাস্তে’-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন রাজেশ খান্না।।