‘কৃষ থ্রি’তে অমিতাভের কণ্ঠ
পরিচালক রাকেশ রোশানের অনুরোধে মুক্তি প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’তে ভয়েসকভার দিয়েছেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, এ খবর টুইটারে পোস্ট করেন ৭১ বছর বয়সী ওই অভিনেতা। তিনি লেখেন, “হৃত্বিকের বাবা এবং সিনেমাটির পরিচালক রাকেশ আমাকে কণ্ঠ দিতে অনরোধ করেন। আমিও রাজি হয়ে যাই। সকাল ৭টায় আমরা ‘কৃষ থ্রি’-এর ডাবিং শুরু করি।”
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোয়ি মিল গ্যায়া’ সিরিজের তৃতীয় সিনেমাতে সুপার হিরো কৃষের চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশান। সিনেমাটিতে এবারও হৃত্বিকের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াংকা চোপড়া। খলচরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয় এবং কঙ্গনা রানাওয়াত।
