এবার সংগীতে রবার্ট
নিজের সংগীত প্রতিভাকে কাজে লাগাতে এবার মাঠে নামছেন হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন। জানা গেছে, আমেরিকার সংগীতজগতের প্রথম সারির শিল্পীদের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।
শোবিজস্পাই এক সূত্রের বরাতে জানিয়েছে, রবার্ট তার সংগীত ক্যারিয়ারের প্রতি ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছেন। শীঘ্রই তিনি নিজের কণ্ঠে নতুন কিছু গান ভক্তদের উপহার দেবেন।
সূত্রটি আরও জানিয়েছে, তিনি খুবই প্রতিভাবান। এই কাজটি করার জন্য তিনি যথেষ্ট আগ্রহী। ব্যক্তিগতভাবে রবার্ট খুব বিনয়ী এবং অনুভূতিপ্রবণ একজন মানুষ। আর সংগীত তার ব্যক্তিসত্ত্বাকে ভালোভাবে প্রকাশ করতে পারবে।
এদিকে প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন রবার্ট।
এক সূত্র জানিয়েছে, রবার্ট খুবই ঠাণ্ডা মাথার মানুষ। বিচ্ছেদের পরও তিনি মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে বেড়াচ্ছেন না। তিনি শুধু নিজের সঙ্গে কিছু ভালো সময় কাটাতে চাইছেন এবং বন্ধুদের সঙ্গে থাকতে চাইছেন।
