কুকুরের সঙ্গে ইয়ানের প্রেম
নিনা ডোবরেভের সঙ্গে বিচ্ছেদের পর এবার নতুন প্রেমিকার সন্ধান পেয়েছেন ‘দ্য ভ্যাম্পায়ার ডাইরিজ’খ্যাত টিভি অভিনেতা ইয়ান সোমারহাল্ডার। তবে মজার ব্যাপার হল, তার নতুন এই প্রেম কোনো মানুষের প্রতি নয়; ইয়ানের নতুন ভালোবাসা হল রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ছোট্ট একটি কুকুর।
পিপলস ডট কম জানিয়েছে, সোমবার ১৯ অগাস্ট নিজের নতুন এই সংগীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইয়ান। তিনি আরও জানান, অনেকটা হঠাৎ করেই তার জীবনে এই নতুন অতিথির আগমন ঘটেছে।
কুকুরপ্রেমী এই অভিনেতা ছবিটি পোস্ট করে লেখেন, “ভ্যাম্পায়ার ডাইরিজের শুটিং সেট থেকে কিছুক্ষণ আগে কুকুরটিকে পেয়েছি। এটি যানজটের মধ্যে আটকে পড়েছিল।”
ইয়ান কুকুরটিকে ‘বুদ্ধিমতী এবং সুন্দরী’ হিসেবে বর্ণনা দেন; আর বলেন একজন পুরুষ নারীর মধ্যে যা কিছু চায়, সবই আছে এর মধ্যে!
