লিন্ডজির একাল-সেকাল
মাদকাসক্তি নিরাময় এবং ভবিষ্যৎ ভাবনা-- সবকিছু নিয়ে সম্প্রতি টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রের সঙ্গে খোলামেলাভাবে আলাপ করেছেন হলিউডি অভিনেত্রী লিন্ডজি লোহান।
ইউএস ম্যাগাজিন জানিয়েছে, মাতাল হয়ে গাড়ি চালানো এবং পুলিশের কাছে মিথ্যা কথা বলা, শেষমেশ ৯০ দিনের রিহ্যাব থেকে ফিরে লিন্ডজি জানিয়েছেন, মাদক থেকে মুক্তি এবং সাধারণ জীবনে ফিরে আসা বেশ কঠিন ছিল তার জন্য। তবে তার মতে, আগের সেই দিনগুলো থেকে এখন অনেক ভালো আছেন তিনি।
২৭ বছর বয়সী এই অভিনেত্রী জানান, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তিনি রিহ্যাবে যাওয়ার অনেক আগে থেকেই চেষ্টা করছিলেন।
লিন্ডজি জানান, মাদকের এই অন্ধকার জীবন তার শুরু হয় টিনএজের শেষ দিকে। ২০০৪ সালে ‘মিন গার্লস’-এর ব্যাপক সাফল্যের পর ছন্নছাড়া হয়ে যায় তার জীবন। লিন্ডজি ¯^ীকার করেন, জীবনে প্রায় ১০ থেকে ১৫ বার কোকেইন গ্রহণ করেছেন তিনি।
তবে অতীতের সব ঘটনা ভুলে পুরনো সাফল্য ফিরে পাওয়ার আশায় নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করেছেন লিন্ডজি।
