২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদে গানরাজদের সঙ্গে আফজাল

শিশুদের জন্য সংগীতবিষয়ক রিয়েলিটিশো ‘ক্ষুদে গানরাজ’-এর সেরা ৮ প্রতিযোগীর সঙ্গে সময় কাটালেন অভিনেতা আফজাল হোসেন। এ বিষয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা হাবিবুল হুদা পিটু জানিয়েছেন, কৌতূহলি ক্ষুদে গানরাজরা তাকে নানা প্রশ্ন করেন। তাকে অভিনয় করেও দেখাতে হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

তিনি এই পর্ব সম্পর্কে বলেন, “অনুষ্ঠানেই সেরা ৮ প্রতিযোগী দলীয়ভাবে কয়েকটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন  ছোটকাকুর ‘কক্সবাজারে কাকাতুয়া’র অভিনেতা সীমান্ত, গত তিনবারের মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন জুয়েল রানা, প্রান্তি, মুন্না এবং সেরাকণ্ঠ ঝিলিক, মুগ্ধ ও বৃষ্টি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৩-এর প্রধান বিচারক  ফেরদৌস আরা ও এস আই টুটুল।

বিশেষ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে  ২০ ও ২৩ অগাস্ট রাত ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আইতে।