২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শাহরুখকে চান রোহিত

চেন্নাই এক্সপ্রেস সিনেমার ব্যাপক সাফল্যের পর শাহরুখের সঙ্গে আবার কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পরিচালক রোহিত শেঠি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী ডিএনএকে এক বিবৃতিতে শাহরুখ বলেন, “হয়তো আবারও রোহিতের সঙ্গে কাজ করব আমি। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের পর আমি, রোহিত এবং দীপিকা ওই দিনগুলো খুব মিস করছি। রোহিত আমাকে বলেছেন তিনি আবারও আমার সঙ্গে কাজ করতে চান। আর তাই তিনি নতুন করে চিত্রনাট্য লেখা শুরু করবেন।”

‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ‘লাভার বয় ইমেজ’ থেকে কিছুটা সরে রোহিত শেঠির কমেডি অ্যাকশনে নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন শাহরুখ। দর্শকরাও রোহিতের আগের অ্যাকশন সিনেমা ‘সিংঘাম’ এবং ‘গোলমাল’-এর মতো ‘চেন্নাই এক্সপ্রেস’কে গ্রহণ করেছেন সানন্দে।