২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমিনেমের সারভাইভাল

আর অ্যান্ড বি সংগীত শিল্পী এমিনেম তার নতুন গান ‘সারভাইভাল’ সম্প্রতি প্রকাশ করেছেন । গানটি প্রকাশের অপেক্ষায় থাকা তার নতুন অ্যালবামের মধ্যেও থাকবে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 05:29 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

এমটিভি অনলাইন জানিয়েছে, এমিনেমের এই গানটি কম্পিউটার গেইম ‘কল অফ ডিউটি : ঘোস্টস’-এ থাকবে। চলতি বছরের শেষে মুক্তির অপেক্ষায় থাকা তার অষ্টম স্টুডিও অ্যালবামেও থাকবে ‘সারভাইভাল’ গানটি।

গানটিতে এমিনেমকে পাওয়া যাবে তার চিরাচরিত ভঙ্গিতে। তার উগ্র মেজাজের র‌্যাপের মধ্য দিয়ে তিনি প্রকাশ করবেন তার দক্ষতা আর র‌্যাপ শিল্পে তার জনপ্রিয়তার গল্প।

এমিনেমের নতুন অ্যালবামটি হবে তার ২০১০ সালের অ্যালবাম ‘রিকভারি’র ফলোআপ।