২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের অপ্রকাশিত গান

কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের বেশ কয়েকটি অপ্রকাশিত গান মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার সাবেক প্রযোজকদ্বয়। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, গানের পাশাপাশি তাদের সংগ্রহে থাকা কিছু ভিডিও ফুটেজ  প্রকাশ করবেন তারা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, মাইকেলের প্রযোজক ফ্রেড জেরকিন্স দ্য থার্ড এবং তার ভাই গায়ক রডনি জেরকিন্স সম্প্রতি জানিয়েছেন তারা মাইকেলের কয়েকটি অপ্রকাশিত গান এবং ভিডিও ফুটেজ নিয়ে একটি বিশেষ প্রজেক্টে কাজ করছেন।

ইংল্যান্ডের বার্মিংহামের কলেজ ‘অ্যাকসেস টু মিউজিক’-এর একটি মাস্টার ক্লাসে উপস্থিত হয়ে ফ্রেড বলেন, “আমাদের কাছে কয়েকটি অপ্রকাশিত গান এবং ভিডিও ফুটেজ রয়েছে। আমরা একটি বিশেষ প্রজেক্টে কাজ করছি, যেখানে এই গানগুলো থাকবে।”

২০০১ সালে মাইকেলের ‘ইনভিনসিবল’ অ্যালবামে তার সঙ্গে কাজ করেছিলেন ফ্রেড। তিনি বলেন মাইকেলের মজা করার ক্ষমতা এবং শান্তিপূর্ণ মনোভাবের কারণে তার নিজের ক্যারিয়ার এতটা সফল হয়।

ফ্রেড বলেন,“আমি পরপর দুই বছর তার সঙ্গে একটানা কাজ করেছি। এই সময়টুকু ছিল আমার ক্যারিয়ারের সবচাইতে ভালো সময়। তিনি নিউ জার্সিতে আমাদের স্টুডিওতে আসতেন। তখন আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এবং আমরা অনেক ভালো বন্ধু বনে গিয়েছিলাম।”

২০০৯ সালে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণে ৫০ বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন।