২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা না আলিয়া?

বলিউডের দুই নতুন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং আলিয়া ভাটের মধ্যে কে হবেন ইমরান হাশমির পরবর্তী নায়িকা? সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে মিডডে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

প্রায় দুই দশক পরে রিমেক হবে বলিউডের সুপারহিট লাভ স্টোরি ‘দিল হ্যায় কে মানতা নেহি’। আমির খান এবং পুজা ভাট অভিনীত এই সিনেমার রিমেকে নায়কের ভূমিকায় ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছেন ইমরান হাশমি; কিন্তু প্রধান নারী চরিত্রে কে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। শোনা গেছে শ্রদ্ধা এবং আলিয়ার নাম।

এদিকে নায়িকা নির্বাচন নিয়ে সিনেমাটির প্রযোজকদের মধ্যে মতভেদ রয়েছে। সিনেমাটির প্রযোজক ভূষণ কুমারের পছন্দ শ্রদ্ধাকে; আবার মহেশ ভাট এবং মুকেশ ভাট চাইছেন পূজার ছোট বোন আলিয়াকেই।

নেকেই বলছেন প্রযোজকদের নিজেদের মতানৈক্যের কারণে থেমে আছে সিনেমাটির কাজ। কিন্তু ভূষণ কুমার জানিয়েছেন, “সিনেমাটির কাজ হবে।”

আবার মুকেশ ভাটের ভাষ্য, “আমরা এখনও সিদ্ধান্ত নেইনি সিনেমাটির কাজ এখনই শুরু করব নাকি কয়েকদিন অপেক্ষা করব। আমরা ২৩ বছর পরে ‘আশিকি টু’ সিনেমার কাজ করেছিলাম।”

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভাটদের জন্য অপেক্ষা করার কোনো ইচ্ছা নেই  ভূষণের। তিনি একাই কাজ শুরু করে ফেলতে চাইছেন।

তবে সিনেমাটির প্রধান নারী চরিত্রে কে থাকবেন, এ বিষয়ে জানতে চাইলে মুকেশ ভাট বলেন, “আমরা এখনও চিন্তাভাবনা করছি।”