২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলভেরিনের বাজিমাত

মুক্তির প্রথম দিনেই মাত করল ‘দ্য উলভেরিন’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:14 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সুপারহিরো ফিল্ম ‘দ্য উলভেরিন’ মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২ কোটি ১০ লাখ ডলার। প্রথম তিন দিনেই ৫ কোটি ডলারের বেশি আয় করতে পারে সিনেমাটি। ‘দ্য উলভেরিন’ মুক্তি পেয়েছে ২৬ জুলাই। খবর আইএমডিবির।

মারভেলের ১০ কোটি ডলার বাজেটের সিনেমা ‘দ্য উলভেরিন’ সা¤প্রতিককালের সুপারহিরো অ্যাকশন সিনেমাগুলোর বক্স অফিস ব্যর্থতার ইতিহাস অনেকটাই ঘুচাতে পারবে বলে আশা করছেন হলিউড বোদ্ধারা।

এদিকে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান ফক্স ইতিমধ্যে আমেরিকার বাইরে ৬২ দেশে মুক্তি দিয়েছে ‘দ্য  উলভেরিন’।

এর আগে মারভেল কমিকসের চরিত্র ‘উলভেরিন’কে নিয়ে নির্মিত সিনেমা  ‘এক্স-মেন অরিজিনস : উলভেরিন’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে না পারলেও সিনেমাটির সর্বমোট আয় ছিল ১৫ কোটি ৮০ লাখ ডলার। যার মধ্যে ৭ কোটি ৩০ লাখ ডলার আয় হয়েছিল শুধুমাত্র আমেরিকার বাইরে থেকে। এবারও এমন কিছু আশা করছেন সিনেমাটির নির্মাতারা।

‘দ্য উলভেরিন’ সিনেমাটিতে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান।