ঢাকায় আসছেন শ্রীকান্ত
ঈদে একটি লাইভ অনুষ্ঠানে গান করতে ঢাকায় আসছেন শ্রীকান্ত আচার্য্য।
একটি টিভি চ্যানেলের আমন্ত্রণে একটি লাইভ অনুষ্ঠানে গান করতে ঢাকায় আসছেন ভারতীয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য্য। তিনি ১৩ আগস্ট চ্যানেলটির অনুষ্ঠানে গাইবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক সুমন সাহা।
চ্যানেলটির সূত্রে আরও জানা গেছে, এ ধরনের আরও দুটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। অন্য দুটি লাইভে গান করবেন লোপামুদ্রা মিত্র ও অনুপম রায়।
