২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুবসুরাত’ রিমেকে প্রসেনজিৎ

‘খুবসুরাত’ সিনেমার রিমেকে অশোক কুমারের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 04:09 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

১৯৮০ সালের জনপ্রিয় সিনেমা ‘খুবসুরাত’ রিমেকে অভিনয় করবেন পশ্চিম বঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। সিনেমায় অশোক কুমার অভিনীত চরিত্রে অভিনয় করবেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

কমেডি সিনেমাটি প্রযোজনা করবেন বলিউডি অভিনেত্রী সোনম কাপুরের বোন রিয়া এবং পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। প্রসেনজিৎ বলেন, “আমাকে চিত্রনাট্য শোনানো হয় এবং তা আমার খুবই পছন্দ হয়েছে। মূল সিনেমায় অশোক কুমার যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রটিতেই অভিনয় করব আমি।”

তিনি আরও বলেন, “আমি মূল সিনেমাটি দেখেছিলাম আর রিমেকে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।”

ঋষিকেশ মুখার্জি পরিচালিত মূল সিনেমায় অভিনয় করেছিলেন রেখা, অশোক কুমার, দীনা পাঠক এবং রাকেশ রোশান। রিমেকে রেখার চরিত্রে অভিনয় করবেন সোনম।