চল্লিশ বছরে ঢাকা থিয়েটার
৪০ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা থিয়েটার।
নাটকের দল ঢাকা থিয়েটার এবং নাট্যকর্মীদের সংগঠন গ্রাম থিয়েটারের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠন দুটি যৌথভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেমিনারসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
৪০ বছর পূর্তিতে তাদের আয়োজন সম্পর্কে তিনি আরও জানিয়েছেন, ২৭ জুলাই শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে সেমিনারের মধ্যদিয়ে শুরু হবে ঢাকা থিয়েটারের ৪০ বছর উদযাপন।
‘ঢাকা থিয়েটারের চার দশক, গ্রাম থিয়েটারের তিনদশক’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আফসার আহমদ। এরপর ২৯ জুলাই সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূলমঞ্চে প্রদর্শিত হবে ‘ঢাকা থিয়েটারের প্রতিনিধিত্বশীল নাটকের অংশবিশেষের কোলাজ’।
