২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টেনের নতুন প্রেমিক

মাইকেল পিটকে ডেট করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 11:07 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের জীবনের সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন একজনের নাম। হলিউডে জোর গুজব, রবার্ট প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা মাইকেল পিটের সঙ্গে প্রেম করছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

দ্য সান এক সূত্রের বরাতে জানিয়েছে, প্রেমিক রবার্টকে এখনও ভুলতে পারছেন না ক্রিস্টেন। তবে তিনি পুরনো স্মৃতি ভোলার চেষ্টা করছেন এবং পিট তাকে এ ব্যাপারে সাহায্য করছেন ।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রবার্টের সঙ্গে বিচ্ছেদের পরে কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের কাছে এমন প্রতিজ্ঞা করেছিলেন ক্রিস্টেন। কিন্তু এরপর পিটের সঙ্গে পরিচিত হন তিনি। ফলে সেই প্রতিজ্ঞা তিনি আর রাখতে পারেননি।

সূত্রটি আরও জানিয়েছে, মিডিয়ার আকর্ষণ পছন্দ করেন না এই জুটি। আর নিজেদের মতো থাকতে চান তারা।

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়ে পিটের সঙ্গে পরিচিত হন ক্রিস্টেন।