২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানির সঙ্গে তুলনা বোকামি

সানি লিওনির সঙ্গে তুলনাকে বোকামি মনে করেন পুনম পান্ডে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:32 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

ইন্দো-কানেডিয়ান পর্নোতারকা এবং বলিউডি অভিনেত্রী সানি লিওনির সঙ্গে নিজের তুলনাকে ‘বোকামি’ মনে করেন ভারতীয় মডেল পুনম পান্ডে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম বলিউডি সিনেমা ‘নাশা’র ট্রেইলর। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সানির সঙ্গে তার তুলনা প্রসঙ্গে পুনম বলেন, “আমি এ ধরনের গুজব শুনেছি। কিন্তু আমাকে কারও সঙ্গে তুলনা করা থেকে তাদের বিরত রাখতে পারছি না আমি। তবে আমি বিষয়টি তেমন পাত্তা দেই না।”

পুনম আরও বলেন, “সানির সঙ্গে যখন আমার তুলনা করা হয় তা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি। আমি আমার মতো করেই কাজ করছি। তুলনা আমার একেবারেই পছন্দ না।”