ঈদে বাংলাভিশনে ৬ সিনেমা
ঈদে ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘ভালোবাসার দুশমন’, ‘বাঁধা’ এবং ‘চাচ্চু’ চলচ্চিত্র প্রদর্শিত হবে বাংলাভিশনে
ঈদে এ বাংলাভিশনে প্রচারিত হবে ছয়টি চলচ্চিত্র। এগুলো হল ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘ভালোবাসার দুশমন’, ‘বাঁধা’ এবং ‘চাচ্চু’।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এ বিষয়ে বলেন, “বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রটি দীর্ঘদিন পর কোনো টিভি চ্যানেলে প্রচারিত হবে। এই চলচ্চিত্র মুক্তির পর দুই বাংলায় অনেক জনপ্রিয়তা পেয়েছিল। অন্য সিনেমাগুলোও অনেক জনপ্রিয়। আশা করি, দর্শকের ভালো লাগবে।”
বেদের মেয়ে জোসনাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ। মোল্লাবাড়ির বউয়ে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, মৌসুমী, এটিএম শামসুজ্জামান। মনের মাঝে তুমিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা ও ভারতের শংকর। ভালোবাসার দুশমন সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, মান্না। বাঁধায় অভিনয় করেছেন শাকিব খান, রিয়াজ, পূর্ণিমা এবং চাচ্চু সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ডিপজল, অপু বিশ্বাস, দিঘি।
