কথার মালা
টেলিফিল্ম ‘কথার মালা’।
নতুন টেলিফিল্ম ‘কথার মালা’ শুক্রবার দুপুরে চ্যানেল আইতে প্রচার হবে। টেলিফিল্মটিতে দুটি চরিত্র আছে, যারা মিডিয়ায় কাজ করতে আগ্রহী। কিন্তু একটা অবস্থানে পৌঁছাতে অনেক সমস্যার মোকাবেলা করতে হয় তাদের। এই দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তারিন রহমান।
এ টেলিফিল্মটির রচনা ও পরিচালনায় মাতিয়া বানু শুকুর।
এ বিষয়ে নির্মাতা মাতিয়া বানু গ্লিটজকে বলেন, “নতুনদের নিয়ে কাজ করতে হয়েছে। টেলিফিল্মের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী। তিনি মিডিয়া পেশাজীবীদের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন।”
