২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের ‘ওকে’ সাইন

হাসপাতালের বিছানায় শুয়ে ভক্তদের ভালো থাকার সংবাদ জানালেন হৃত্বিক রোশান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 10:03 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় শুয়েই হাতের ‘ওকে’ সাইনের একটি ছবি সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে হৃত্বিক রোশান ভক্তদের জানালেন যে তিনি ভালো আছেন। চলতি মাসের ৭ তারিখ মস্তিষ্কে অস্ত্রোপচার করান বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

হিন্দুজা হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় হৃত্বিক বাঁ হাতে ‘ওকে’ সাইনের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তার হাতের মেডিকেল টিউবটিও দেখা যাচ্ছিল। ছবির সঙ্গে ভক্তদের উদ্দেশে একটি ম্যাসেজ পোস্ট করেন তিনি। তিনি লেখেন, “আশা করি সবাই খুব ভালো আছেন। বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, তবে তারপরও যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করছি। এটাই জরুরি।”

৬ জুলাই হৃত্বিক হাসপাতালে ভর্তি হন। সোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারের মাধ্যমে তিনি তার অস্ত্রোপচারের খবরটি ভক্তদের কাছে পৌঁছে দিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায়ও তিনি তার বন্ধু, অভিনেতা ফারহান আক্তারকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি।