২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলেনার ফ্যাশন কালেকশন

নিজের ফ্যাশন কালেকশন উদ্বোধন করলেন সেলেনা গোমেজ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:51 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ জার্মানিতে প্রথমবারের মতো তার ফ্যাশন কালেকশন উদ্বোধন করেছেন। খবর কন্টাক্টমিউজিকের।

স্পোর্টস ফ্যাশন ব্র্যান্ড এডিডাসের ‘নিও’ কালেকশনের সঙ্গে একাত্ম হয়ে সেলেনা এবার তৈরি করেছেন নতুন পোশাক এবং এক্সেসরিজ কালেকশন। ৯ জুলাই মঙ্গলবার সেলেনা তার কালেকশনের উদ্বোধন করেন জার্মানির বার্লিনে।

মূলত কিশোরী ও তরুণী মেয়েদের জন্য তৈরি এই কালেকশনে থাকছে টিশার্ট, জুতো এবং ডেনিম শর্টস।

স¤প্রতি টুইটারে এ বিষয়ে সেলেনা লেখেন, “আমি ফ্যাশন নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমি সে রকম পোশাক পছন্দ করি, যেগুলো আরামদায়ক। আমার কালেকশনে একটি বিশেষ থিম রয়েছে যার মাধ্যমে আত্মবিশ্বাস এবং বিদ্রোহী মনোভাব ফুটে ওঠে।”