‘দাবাং ৩’ এ থাকবেন না সোনাক্ষি ?
সালমান খানের সঙ্গে ‘দাবাং ৩’-এ নাও থাকতে পারেন সোনাক্ষি সিনহা।
‘দাবাং’ এবং ‘দাবাং ২’-এ অভিনয় করার পর এবার ‘দাবাং ৩’-এ থাকবেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নন বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহা। খবর জি মিডিয়া ব্যুরোর।
ডিএনএ জানিয়েছে, সোনাক্ষির ভাষ্যমতে ‘দাবাং ৩’ হবে একটি প্রিকুয়েল। যেখানে দেখা যাবে চুলবুল পাণ্ডের আগের জীবনের কাহিনি, আর তাই চুলবুল পাণ্ডের স্ত্রীর ভূমিকায় সোনাক্ষির অভিনয়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়।
সোনাক্ষি বলেন, “আমি জানি না ‘দাবাং ৩’-এ থাকব কি না। সবকিছুই নির্ভর করছে সিনেমাটির কাহিনির উপর এবং তারা কীভাবে কাহিনি এগিয়ে নিয়ে যাবে তার উপর। আমি যতদূর শুনেছি তারা এটি প্রিকুয়েল হিসেবে তৈরি করবেন। আর যদি তাই হয়, তবে আমি সিনেমাটিতে অভিনয় করব না এবং আমার এতে কোনো সমস্যা নেই।”
‘দাবাং’ সিনেমায় চুলবুল পাণ্ডের স্ত্রী রাজ্জোর চরিত্রে অভিনয় করেছিলেন সোনাক্ষি। কিন্তু তিনি জানান ‘দাবাং ৩’-এর কাহিনি হবে এমন সময়ের যখন চুলবুল পাণ্ডের সঙ্গে রাজ্জোর দেখা হয়নি।
সোনাক্ষি আরও বলেন, “আমি সবসময়ই ‘দাবাং গার্ল’ হিসেবে পরিচিত থাকব এবং এটাই আমার জন্য যথেষ্ট। যদি ‘দাবাং থ্রি’ আগের পর্বগুলোর সিকুয়েল হত তবে আমি অবশ্যই সিনেমাটিতে অভিনয় করতাম।”
‘দাবাং থ্রি’-এর শুটিং ২০১৫ সালে শুরু হবে বলে জানা গেছে।
