২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের জন্য টমের খরচ

সুরির সুরক্ষার জন্য প্রতি সপ্তাহে দেহরক্ষীকে পঞ্চাশ হাজার ডলার দেন টম ক্রুজ। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 11:33 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সাত বছর বয়সী কন্যা সুরির সুরক্ষার জন্য দেহরক্ষীকে প্রতি সপ্তাহে পঞ্চাশ হাজার ডলার দেন হলিউডি অভিনেতা টম ক্রুজ। খবর কন্টাক্টমিউজিকের।

৫০ বছর বয়সী টম তার ৭ বছর বয়সী কন্যা সুরির নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ দেহরক্ষীর ব্যবস্থা করেছেন, যাকে তিনি প্রতি সপ্তাহে পারিশ্রমিক হিসেবে প্রদান করেন ৫০ হাজার ডলার। টম জানিয়েছেন, মূলত পাপারাজ্জিদের হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্যই টমের এই পদক্ষেপ।

এক সূত্রের বরাতে ওকে ম্যাগাজিন জানিয়েছে, টম সবসময় দুই দল দেহরক্ষীর নিরাপত্তা বেষ্টনীতে থাকেন। আর সুরির ব্যাপারে এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ তার জন্য। সুরির নিরাপত্তার ব্যাপারে কেটি মনে করেন অর্থ কোনো বড় কথা নয়, আর তাই তিনি টমকে বিষয়টি দেখতে বলেছেন।

সূত্রটি আরও জানায়, দেহরক্ষীর পদে নিয়োজিত ব্যক্তিরা খুব ভালোভাবে প্রশিক্ষিত এবং তারা বৈধ অস্ত্র বহন করে থাকে।

সন্তানের সুরক্ষার জন্য সাবেক স্বামীর এই পদক্ষেপে সন্তুষ্ট অভিনেত্রী কেটি হোমস।

এ ব্যাপারে সূত্রটি জানায়, কেটি জানেন দেহরক্ষী হিসেবে নিয়োজিত ব্যক্তিরা খুবই দক্ষ। আর তাই এখন তিনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন। সুরির সঙ্গে এখন তার দেহরক্ষী রয়েছে তাকে রক্ষা করার জন্য।