প্রযোজনা এবং অভিনয়ে হ্যাথওয়ে
ঐতিহাসিক উপন্যাস ‘দ্য লাইফবোট’ অবলম্বনে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। সিনেমাটিতে একই সঙ্গে অভিনয় এবং প্রযোজনা করবেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘দ্য লাইফবোট’ সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে ১৯১৪ সালের প্রেক্ষাপটে। গ্রেস উইন্টার নামের এক নারীকে ঘিরে এর কাহিনি, যিনি একটি খুনের দায়ে বিচারাধীন রয়েছেন। তিনি বিয়ের পরপরই বিধবা হন। একটি জাহাজডুবির ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী মারা যান। দুর্ঘটনায় বেঁচে যাওয়া লাইফবোটে আশ্রয় নেওয়া ব্যক্তিরা উপলব্ধি করে লাইফবোটে অনেক বেশি মানুষ রয়েছে যার ফলে এটি ডুবে যাওয়ার আশংকা প্রবল। তখন তারা একজনকে হত্যা করতে চায়। এভাবেই এগোতে থাকে কাহিনি।
সিনেমাটিতে সহকারী প্রযোজক হিসেবে থাকবেন অ্যান হ্যাথওয়ে। সিনেমাটির জন্য এখনও কোনো পরিচালককে চূড়ান্ত করা হয়নি।
