২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক স্টেশনে চন্দনা

চন্দনা মজুমদার লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’ এ গাইবেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 01:06 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

লোকগানের শিল্পী চন্দনা মজুমদার এবারে লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’ এ গাইবেন। অনুষ্ঠানে তিনি শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দের গান করবেন । অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ,উপস্থাপিকা এ্যানি খান ও প্রযোজনা করেছেন সফিক পাহাড়ী।

এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তিনি দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান, কথা বলবেন বাংলাদেশে লোকসংগীতের ধারা, উৎপত্তিসহ নানা বিষয় নিয়ে।

এ প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরেই সংগীতের সঙ্গে আছি। লোকসংগীত আমার প্রাণ। এ অনুষ্ঠানে লোকগানের পাশাপাশি অন্যান্য গানও করব। তবে আরটিভির ওয়ালটন মিউজিক স্টেশনে মূলত লোকগানই পরিবেশন করব। আশা করি অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবে।”

স্টুডিও কনসার্টটি প্রচারিত হবে ২১ জুন শুক্রবার রাত ১২টা ০৫ মিনিটে আরটিভিতে।