শিশুশিল্পীর সন্ধানে মান্নান হীরা
‘একাত্তরের ক্ষুদিরাম’-এর জন্য শিশুশিল্পী সন্ধান করছেন মান্নান হীরা।
চলতি বছরের জাতীয় চলচ্চিত্র অনুদানের জন্য মনোনীত চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’-এর জন্য শিশুশিল্পী সন্ধান করছেন এর কাহিনি, চিত্রনাট্যকার ও পরিচালক মান্নান হীরা।
এ বিষয়ে মান্নান হীরা বলেন, “এর আগে আমি শিশু একাডেমীর জন্য শিশু-কিশোর উপযোগী ‘গরমভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেন্সিল’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। তবে ‘একাত্তরের ক্ষুদিরাম’ হবে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আমি খুব যতœ করেই কাজটি করতে চাই। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পাশাপাশি অভিনয় শিল্পীর চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে।”
তিনি আরও বলেন, “আমার সিনেমাটিতে টিভি ও চলচ্চিত্রের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি বেশ কয়েকজন শিশুকিশোর চরিত্র আছে। এ জন্য ১৪ থেকে ২০ বছর বয়সী অভিনেতা-অভিনেত্রীর সন্ধান করছি আমি।”
