২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইঞ্চি ইঞ্চি প্রেম’-এ ববি

‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ববি। সিনেমাটি পরিচালনা করছেন রাজু চৌধুরী। এতে ববির বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

নির্মাতা সূত্রে জানা গেছে তিতাস কথাচিত্র প্রযোজিত সিনেমাটির শুটিং শুরু হবে ১ জুলাই থেকে। বর্তমানে এর প্রি-প্রডাকশনের কাজ চলছে।

এদিকে ববি নতুন এই চলচ্চিত্র সম্পর্কে বলেন, “সিনেমাটির শিরোনামের মধ্যেই একটা মজা আছে। নামটিই অনেকের দৃষ্টি আর্কষণ করবে। গল্পটিও নামের মতোই মজার।”

ববি আরও বলেন, “আমি সিনেমাটির পা-ুলিপি পড়েই পরিচালককে সম্মতি জানিয়েছি। একদিকে যেমন কমেডি, অন্যদিকে প্রেম, দুইয়ে মিলে টান টান উত্তেজনা দর্শকদের নিয়ে যাবে সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত।”

নির্মাতা সম্পর্কে ববি বলেন, “রাজু চৌধুরীর সিনেমা আমি দেখেছি। তাঁর নির্মাণশৈলী চমৎকার। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে।”