অভিনয় ছাড়তে চেয়েছিলেন এমা
‘হ্যারি পটার’-এর পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন এমা ওয়াটসন।
ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন জানিয়েছেন ‘হ্যারি পটার’ সিরিজে অভিনয়ের পর চিত্রজগতকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘ডিজিটাল স্পাই’ জানিয়েছে, এমা সম্প্রতি জানান, ‘হ্যারি পটার’ সিরিজের শেষ পর্বে অভিনয় করার পর তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এমা বলেন, “ব্যাপারটা খুব মজার যে এখনও মানুষ হ্যারি পটার সিরিজের সিনেমা দেখে কিন্তু আমার জন্য এর কাজ শেষ হয়েছে তিন থেকে চার বছর আগেই। মূলত আমি দুবছর বিরতি নিয়েছিলাম এবং অভিনয়জগত থেকে যতটা সম্ভব দূরে থেকেছি। মানে, ঐ সময় হ্যারি পটার সিরিজের সিনেমাগুলো মুক্তি পাচ্ছিল। কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাওয়ায় আমি কিছুটা সময় নিয়েছিলাম জীবনে কী করব তা ভাবার জন্য। এমনকি আমি অভিনয় ছেড়ে দেব এমনটাও ভেবেছিলাম।”
এদিকে এমার নতুন সিনেমা ‘দ্য ব্লিং রিং’ মুক্তি পেতে যাচ্ছে ১৪ জুন। এখানে তাকে দেখা যাবে একজন উচ্ছৃক্সখল টিনএজারের ভূমিকায়, যে তার বন্ধুদের নিয়ে হলিউডি তারকাদের বাড়িতে জিনিসপত্র চুরি করে বেড়ায়। সিনেমাটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন ‘দ্য ব্লিং রিং’-এর পরিচালক সোফিয়া কপোলা।
