২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিনার বন্ধু টেইলর

তরুণ পপ তারকা সেলিনা গমেজ জানান, তার এবং জাস্টিন বিবারের প্রেমের সংকটপূর্ণ সময়ে তাকে সাহায্য করেছেন তার ঘনিষ্ট বন্ধু টেইলর সুইফট। টেইলরের সহায়তার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 01:12 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

কন্টাক্টমিউজিককে এ ব্যাপারে সেলিনা বলেন, ‘টেইলর এমন একজন মানুষ যিনি অন্যকে অনুপ্রাণিত করতে পারেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাকে নিজের মতো করে থাকতে অনেক সাহায্য করেছেন। কয়েক মাস ধরেই আমার মন খুব খারাপ ছিলো। তিনি তখন আমার পাশে দাঁড়িয়েছেন।’

সেলিনা এবং টেইলর দু’জনই একই ক্ষেত্রের সফল তারকা। তবে তারা নিজেদের কর্মজীবন নিয়ে কথা না বলে বরং পরিবার এবং ছেলে বন্ধুদের নিয়েই কথা বলে সময় কাটান। সেলিনা এ বিষয়ে বলেন, ‘ একই সময়ে জনপ্রিয়তা অর্জন করলেও, সে বিষয়ে আমরা কথা বলি না। আমরা ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি কথা বলি। মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। আমি সে দিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করি।’