২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরেঞ্জ পুরস্কার পেলেন টি ওবরেথ

সার্বিয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক টি ওবরেথকে তার প্রথম ফিকশনের জন্য সাহিত্যের সম্মানজনক অরেঞ্জ পুরস্কার জয় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্বিয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক টি ওবরেথকে তার প্রথম ফিকশনের জন্য সাহিত্যের সম্মানজনক অরেঞ্জ পুরস্কার জয় করেছেন। 'দ্য টাইগারস ওয়াইফ' ফিকশনের জন্য এ বছর ২৫ বছর বয়সী ওবরেথকে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৯৬ সাল থেকে ইংরেজি ভাষায় সাহিত্যচর্চাকারী নারী লেখকদের জন্য অরেঞ্জ পুরস্কার চালু হয়। এ পর্যন্ত পুরস্কারপ্রাপ্তদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। এর অর্থমূল্য ৩০ হাজার পাউন্ড। 'দ্য টাইগারস ওয়াইফ' মার্চে প্রকাশিত হয়। দক্ষিণপূর্বাঞ্চলীয় ইউরোপের বলকানস অঞ্চলে এক যুবক চিকিৎসককে ঘিরে এই ফিকশনের কাহিনী গড়ে উঠেছে। এই বইয়ের জন্য ওবরেথ বিচারক ম-লীর কাছে 'সত্যিকার বিস্ময়কর নতুন প্রতিভা' হিসেবে প্রশংসিত হয়েছেন। পুরস্কার নির্বাচকম-লীর অন্যতম ব্রডকাস্টার বেটানি হাগ বলেন, "ওবরেথের পর্যবেক্ষণ ও বিশ্বকে বোঝার ক্ষমতা অসাধারণ।" ১৯৮৫ সালে সাবেক যুগোস