২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলারের নাগরিকত্ব বাতিল করলো অস্ট্রিয়ান শহর

অস্ট্রিয়ার একটি শহর জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ভিয়েনা, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রিয়ার একটি শহর জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে। আমস্টেট্টেন নামে ওই শহরটি প্রতিষ্ঠার ৯শ' বছর উপলক্ষ্যে ওই নাজি একনায়কের সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। ভিয়েনা থেকে ৯৫ মাইল দূরবর্তী আমস্টেট্টেনের নগর পরিষদে ভোটাভুটিতে বড় ব্যবধানে ওই সিদ্ধান্ত পাস হয়। এর মধ্যদিয়ে হিটলারের ওই নাগরিকত্বের আইনি কোনো বৈধতা রইলো না বলে মেয়র হার্বার্ট কাটজেনগ্রুবের জানান। বিষয়টি নিয়ে এক আবেগঘন বিতর্কের সময় ডানপন্থী ফ্রিডম পার্টির দুইজন সদস্য অনুপস্থিত ছিলেন। ১৯৪৫ সালে হিটলারের মৃত্যুর মধ্যদিয়ে তার নাগরিকত্বের বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে বিধায় এ ব্যাপারে ভোট অপ্রয়োজনীয় বলে বিতর্কের সৃষ্টি হয়। গ্রিন পার্টির এক সদস্য এই বিতর্কের সূচনা করেন। ওই সদস্যের বক্তব্য হচ্ছে, নগরের একজন ইতিহাসবিদ ১৯৯৬ সালে এই বিষয়টি উদঘাটন করেন। অথচ হিটলার একজন অস্ট্রিয়ান, তিনি ১৯৩৯ সালে আমস্টেট্টেন পরিদর্শন করার সময়ই এই সম্মানসূচক নাগরিকত্ব পান। গ্রিন পার্টির দাবি, নাৎসি বাহিনীর জ্যেষ্ঠ অনেক সদস্যকেই অস্ট্রিয়ার অন্যান্য যে কোনো অঞ্চলের মতো আমস্টেট্টেনের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। হিটলারের নাগরিকত্ব বাতিলের পাশাপাশি গ্রিন পার্টির সদস্যরা ওদের বিষয়েও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন হয়তো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৬ ঘ.