ফরিদপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিনদিন ব্যাপী রবীন্দ্র মেলা শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে।
মেলা উদ্বোধন করেন রবীন্দ্র গবেষক ও শিল্পী সনজীদা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
সনজীদা খাতুন বলেন, রবীন্দ্রনাথকে আত্মার মাঝে আপন জন হিসেবে স্থান দিয়ে তার শিক্ষাকে চর্চা করতে হবে। তাহলে তাকে আমাদেরই লোক মনে হবে।
বিকেল পৌনে ৬টায় 'আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে' এ গানের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করা হয়।
মেলায় রবীন্দ্র বিষয়ক বিভিন্ন চিত্র এবং বই ইত্যাদির প্রদশনী চলবে। মেলা আয়োজন করেছে
সনাক ও টিআইবি।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. হাফিজউদ্দিন খানও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২২ ঘ.
bdnews24