নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের বহু প্রবীণ নাগরিক কমপক্ষে একবছর দারিদ্র সীমার নীচে অবস্থান করবে বা দারিদ্র্যের মুখোমুুখি হবে।
একটি নতুন গবেষণায় এ তথ্য প্রকাশ পেয়েছে। তাছাড়া, তাদের ব্যাপক জাতিগত বৈষম্যের মুখে পড়ারও আশঙ্কা আছে।
'সেন্ট লুইস-এ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক আর র্যাঙ্ক জানিয়েছেন, তার গবেষণার ফল প্রবীণ মার্কিনিদের নিয়ে প্রচলিত ধারণার বিপরীতে গেছে। বয়স্ক মার্কিনীরা সচ্ছল এমন ধারণা প্রচলিত আছে।
তিনি আরো জানান, বৃদ্ধরা ভালোই আছেন। আমাদের এমন ধারণা গত ৩৫ বছরের তথ্যানুযায়ী সঠিক নয়।
গবেষণার আলোকে দেখা গেছে, দারিদ্রসীমার নীচে থাকা প্রবীণ শ্বেতাঙ্গ মার্কিনিদের তুলনায় প্রবীণ কৃষ্ণাঙ্গ মার্কিনিদের সংখ্যা প্রায় দ্বিগুণ।
এ হিসাব অনুযায়ী গবেষণায় ধারণা প্রকাশ করে বলা হয়েছে, ৬৪ দশমিক ৬ শতাংশ প্রবীণ কৃষ্ণাঙ্গ মার্কিনি দারিদ্রসীমার মুখোমুখি হবে। আর প্রবীণ শ্বেতাঙ্গ আমেরিকানদের ক্ষেত্রে এ পরিসংখ্যান হবে ৩২ দশমিক ৭ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪১৬ ঘ.
bdnews24