ঢাকা, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---অনন্যা প্রকাশনী সোমবার থেকে রাজধানীতে এক একক বইমেলার আয়োজন করেছে।
শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মেলায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমিশনে বই পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসকে/২২২১ঘ.
bdnews24