২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুচুম্বন!

প্রেমিককে অবিশ্বস্ত ধারণা করে উপর প্রতিশোধ নিতে অভিনব পন্থার আশ্রয় নিয়েছে এক চীনা রমণী। মুখে ইদুর মারা বিষ নিয়ে সে চুমু খেয়েছে প্রেমিককে। বিষক্রিয়া অবিলম্বে মৃত্যুর মুখে ঢলে পরে প্রেমিক। বৃহষ্পতিবার ঘটে এই ঘটনা। শুক্রবার আদালত ওই মহিলাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। খবর চীনা সংবাদ মাধ্যমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রেমিককে অবিশ্বস্ত ধারণা করে উপর প্রতিশোধ নিতে অভিনব পন্থার আশ্রয় নিয়েছে এক চীনা রমণী। মুখে ইদুর মারা বিষ নিয়ে সে চুমু খেয়েছে প্রেমিককে। বিষক্রিয়া অবিলম্বে মৃত্যুর মুখে ঢলে পরে প্রেমিক। বৃহষ্পতিবার ঘটে এই ঘটনা। শুক্রবার আদালত ওই মহিলাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। খবর চীনা সংবাদ মাধ্যমের। হেনান এর কেন্দ্রীয় প্রদেশের মাউলু এলাকার জিয়া জিনফেং নামের ওই রমণী চুমু খাওয়ার সময় তার মুখ থেকে ইঁদুর মারা বিষ প্রেমিকের মুখে পাঠিয়ে দেয়। মাও কিছু বুঝে ওঠার আগেই ক্যাপসুলটি গিলে ফেলে। দীর্ঘ দিনের ওই প্রেমিক মাও আনসেং বিষক্রিয়ায় তাৎক্ষনিকভাবে মারা যায়। স্থানীয় এক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এর আগে এই জুটি প্রতিজ্ঞা করেছিল তারা আজীবন পরষ্পরের প্রতি বিশ্বস্ত থাকবে। তাদের দুজনের মধ্যে কোন একজন যদি প্রতারণা করে তাহলে তাকে মরতে হবে। জিয়া মাওকে আরেক রমণীর সঙ্গে কথা বলতে দেখে ধারণা করে যে মাও তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮৫২ ঘ