২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ভারতের শ্রী শ্রী রবিশঙ্কর

নিউ ইয়র্কের ডেমোক্রাট সদস্য মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি ভারতের মানবতাবাদী ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করকে এ বছরে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করেছেন। আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতার নাম এর আগেও নোবেল শান্তি পুরস্কারের জন্য পাঠিয়েছিলেন ক্রাউলি। ক্রাউলি নিউ ইয়র্কের সর্বাধিক ভারতীয় অধ্যুষিত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিউ ইয়র্কের ডেমোক্রাট সদস্য মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি ভারতের মানবতাবাদী ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করকে এ বছরে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করেছেন। আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতার নাম এর আগেও নোবেল শান্তি পুরস্কারের জন্য পাঠিয়েছিলেন ক্রাউলি। ক্রাউলি নিউ ইয়র্কের সর্বাধিক ভারতীয় অধ্যুষিত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। খবর ভারতীয় ওয়েবসাইটের। নোবেল কমিটির কাছে লেখা এক চিঠিতে ক্রাউলি জানিয়েছেন যে ভারত ও ভারতীয় আমেরিকানদের জন্য গঠিত কংগ্রেশনাল কমিটিতে থাকাকালে তার সঙ্গে রবি শঙ্করের পরিচয় হয়। তিনি বলেন, "..সেই সমেয় শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয় আমার। এবং এখন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আমি মনোনীত করছি।" তিনি লিখেছেন, " আমি তখন বিশ্বাস করতাম, সে বিশ্বাস আমার এখনো আছে যে, যাদের সাহায্য দরকার তাদের সহায়তা দেওয়ার জন্য তিনি নিবেদিতপ্রাণ। ব্যাক্তির রুপান্তরের জন্য শিক্ষার চমৎকার কিছু কৌশল উদ্ভাবন করেছেন তিনি। এভাবে বিশ্ব স