২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালের মিস আরব ওয়ার্ল্ড হলেন বাহরাইনের শিক্ষিকা

২০০৭ সালের মিস আরব ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হলেন বাহরাইনের ২৩ বছরের ওয়াফা ইয়াকুব। ৬ ঘন্টার প্রতিযোগিতা শেষে শনিবার মিশরে ওয়াফাকে বিজয়ী ঘোষণা করা হয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৭ সালের মিস আরব ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হলেন বাহরাইনের ২৩ বছরের ওয়াফা ইয়াকুব। ৬ ঘন্টার প্রতিযোগিতা শেষে শনিবার মিশরে ওয়াফাকে বিজয়ী ঘোষণা করা হয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ওয়াফা ইয়াকুব বাহরাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষিকা। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ২৫ বছরের মিস ইজিপ্ট শামীমা মনসুর ও দ্বিতীয় রানার আপ হন ২৩ বছরের মিস লেবানন আবীর লেউস। ২০০৬ সালের মিস আরব ওয়ার্ল্ড ইরাকের ক্লদিয়া হান্না মিস ইয়াকুবের মাথায় শিরোপা পরিয়ে দেন। ইয়াকুব বলেন যে শিরোপা লাভ করে তিনি যারপরনাই খুশি। এক প্রশ্নের জবাবে তিনি জানান যে শিক্ষকতা ছেড়ে দেওয়ার কোন ইচ্ছা তার নেই। মিস ইজিপ্ট মনসুর পেশায় ফুটবল রেফারি। তিনি বলেন যে মিশরে পর্যটন ও খেলাধুলার উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১৫ টি দেশের ১৭ জন নারী এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেয়। এটা ছিল মিস আরব ওয়ার্ল্ড প্রতিযোগিতার দ্বিতীয় আসর। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার আরব নারী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করে। এবারের প্রতিযোগিতাটি চলতি আরব পর্যটন উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম মিস আরব ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের জুলাই মাসে মিশরের লোহিত সাগরের রিসর্ট শরম আল শেখ এ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭০৪ ঘ