মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- ৭১ বছর বয়সী এক জাপানি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। কাৎসুসুকে ইয়ানাগিসাওয়া নামের এই স্কুল শিক্ষক মঙ্গলবার এভারেস্ট চূড়াও ওঠেন। এর ফলে এভারেস্ট বিজয়ী বয়ষ্কতম মানুষ হিসেবে রেকর্ড বুকে নাম লেখালেন তিনি। গত বছর তার নিজ দেশের এক পর্বতারোহী এই রেকর্ড গড়েছিলেন। খবর ভারতীয় একটি বার্তা সংস্থার।
একদল পর্বতারোহী দলের সঙ্গে সুসুকে এই অভিযানে অংশ নেন। হিমালয়ের তিব্বতের দিক দিয়ে তারা আরোহন করেন।
"কাজটা আমি সহজেই করেছি" কিয়োডো নিউজ এজেন্সি সঙ্গে আলাপচারিতায় বলেন সুসুকে। "আগের রেকর্ডটা যে ভাঙতে পেরেছি সে জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই যারা আমাকে সাহায্য করেছেন।"
জাপান মাউন্টেনিয়ারিং এসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, "উনিই সবচেয়ে বয়ষ্ক লোক যে ৮ হাজার ৮৫০ মিটার উচ্চতার শৃঙ্গে উঠেছে।"
সুসুকে ছাড়ও এর আগে আরো যারা এই শৃঙ্গ জয় করেছেন তাদের মধ্যে আছেন একজন অন্ধ, কৃত্রিম পাসহ এক অভিযাত্রী এবং ১৬ বছরের সবকনিষ্ঠ এভারেস্টজয়ী বালক।
এর আগে গত বছর মে মাসে সবেচেয়ে বেশি বয়সে এভারেস্টে ওঠার রেকর্ড করেছিলেন পূর্ব জাপানের ৭০ বছরের এক বৃদ্ধ।
জাপানিরা প্রতি বছরেই এভারেস্টে ওঠেন। এখন পর্যন্ত প্রায় ২ হাজার লোক এভারেস্ট বিজয় করেছেন এবং এ কাজ করতে গিয়ে মাা গেছেন ২০২ জন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৩০৯ ঘ
bdnews24