জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ফারজানার বুটিকের প্রদর্শনী
আগামী ২ থেকে ৪ এপ্রিল ২০০৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হচ্ছে ফারজানার বুটিকের প্রদর্শনী। বাংলা নববর্ষকে সামনে রেখে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাঁত , ব্লক , হ্যান্ডপেইন্ট , কাঁথাস্টিচ , সিল্কের শাড়ীর সঙ্গে শালোয়ার - কামিজ এবং ছেলে ও মেয়েদের ফতুয়া - পাঞ্জাবী নিয়ে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত এই মেলা চলবে।
প্রদর্শনীতে টাঙ্গাইলের শাড়ী, পাঞ্জাবী, সালোয়ার-কামিজ ও ফতুয়ায় হ্যান্ডপেইন্ট , ব্লক , বাটিক , কাঁথাস্টিচ , ষ্ক্রিন প্রিন্ট , এমব্রয়ডারি , অ্যাপ্লিকসহ নানা ডিজাইন তুলে আনা হয়েছে।
মেলায় ৩৫০ - ৩০০০ টাকার মধ্যে তাঁতের শাড়ী , ৬০০ - ৮৫০ টাকার মধ্যে ব্লক প্রিন্টের শাড়ী , ১১৫০ - ৩০০০ টাকার মধ্যে হ্যান্ডপেইন্টের শাড়ী পাওয়া যাবে । একইসঙ্গে থ্রিপিস কাপড় ৩০০ - ৩৫০০ টাকায় , তৈরি সালোয়ার - কামিজ ৫৫০ - ২০০০ টাকায় , ছেলে ও মেয়েদের ফতুয়া ৩৫০ - ৬০০ টাকায় , পাঞ্জাবী ৪৫০ - ২০০০ টাকায় , বাটিকের শার্ট ৪০০ - ১০০০ টাকায় পাওয়া যাবে । এছাড়াও মেলায় মহিলাদের ম্যাক্সি ও বাচ্চাদের পোষাকও পাওয়া যাবে।
প্রদর্শনী শেষেও এই পোষাকগুলো পাওয়া যাবে ফারজানার বুটিকে ( বাড়ী - ১/এ, রোড - ১, সেক্টর - ৫, উত্তরা, ঢাকা ; ফোন - ০১৮১৯-২২৫০১৪ )।
