ভ্যাটিকান সিটিও স্যাটেলাইট চ্যানেল চালু করছে
ভ্যাটিকান সিটি একটি আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই চ্যানেলে ৭টি ভাষায় সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সোমবার ভ্যাটিকান কর্র্তৃপক্ষ এ ঘোষণা দেন।
বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলগুলো যা সম্প্রচার করে ভ্যাটিকান কমবেশি তার সমালোচনা করে আসছিল বহুদিন ধরেই। সম্প্রতি পোপ বেনেডিক্টও বলেন “বিশ্বের বিভিন্ন দেশের ঘরে ঘরে বিভিন্নভাবে যেসব জিনিস সম্প্রচারিত হচ্ছে তা ক্ষতিকর, বিধ্বংসী।” তার এই বক্তব্যের তিনদিনের মাথায় ভ্যাটিকান নিজস্ব চ্যানেল চালুর এই ঘোষণা দিল। তবে ওই ঘোষণায় এই চ্যানেলের অনুষ্ঠান সম্পর্কে তারা কিছু জানায় নি।
